বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

ডিবি হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর আলম ও রাজশাহীর সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য দুইজন হলেন, রাজশাহীর তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশিদ ও গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

সাবেক ডিবিপ্রধান হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, হারুন ও তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ ব্যক্তিরা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

অনুসন্ধানকালে জানা যায়, হারুনের ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম জাহাঙ্গীর সপরিবারে দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

রাজশাহী সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা চলমান।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com