শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, ইতিহাস আইভরিকোস্টের শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত

ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাত, বেজে উঠলো সাইরেন

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের জারিয়াত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। জারিয়াত উত্তর ইসরায়েলে, লেবানন সীমান্তের কাছে অবস্থিত। এর আগে দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

তারা বলেছে, ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বাতুলিয়েহ শহরের একটি পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে।

এতে বলা হয়েছে, শহরটির অবশিষ্ট বাসিন্দারা পানি তোলার জন্য ওই কেন্দ্রের ওপর নির্ভরশীল ছিলেন। এনএনএ আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল-বায়াদ শহরের একটি পর্যটন কেন্দ্রও উড়িয়ে দিয়েছে।

গত ১৬ এপ্রিল ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং গত বৃহস্পতিবার তিন সপ্তাহের জন্য এর মেয়াদ বাড়ানো হয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com