শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

অবিস্ফোরিত বিপুল পরিমাণ মার্কিন বোমা নিষ্ক্রিয়ের দাবি আইআরজিসির

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, জাঞ্জান প্রদেশে বিপুল পরিমাণ মার্কিন-ইসরায়েলি অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এর মধ্যে রয়েছে ২ হাজার পাউন্ড ওজনের তিনটি বাংকারবিধ্বংসী বোমাও। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এ অভিযান পরিচালনা করে চলমান যুদ্ধবিরতির মধ্যেই। এতে ৯ হাজার ৫০০টির বেশি বোমার ক্ষুদ্রাংশ (বোম্বেট) উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে, যা শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। এ ছাড়া এফ–১৫, এফ–১৬ ও এফ–৩৫ যুদ্ধবিমান থেকে ছোড়া ৫২টি অবিস্ফোরিত রকেট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ধ্বংস করা হয়েছে তিনটি ২ হাজার পাউন্ড ওজনের মার্কিন জিবিইউ–৫৭ বাংকার বিধ্বংসী বোমা এবং একই ধরনের আরেকটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া একটি ৫০০ পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি জিবি–৩৯ ক্ষেপণাস্ত্রও নিষ্ক্রিয় করা হয়েছে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল এসব অস্ত্র। অবিস্ফোরিত এসব অস্ত্র অপসারণের মাধ্যমে ইরানের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

সূত্র: তাসনিম নিউজ, আল মায়াদিন 

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com