শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

আবারও পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, গন্তব্য রাশিয়া

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ওমান সফর শেষে আবারও রোববার (২৬ এপ্রিল) পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার প্রেক্ষাপটে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আল-জাজিরা জানায়, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছেন। গতকাল ইসলামাবাদ থেকে তিনি ওমান সফরে গিয়েছিলেন। আরাগচি গতকাল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। আগামীকালও তিনি পাকিস্তানের এই দুই নেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

পাকিস্তান থেকে রাশিয়া সফরে যাওয়ার কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির।

এর আগে সিএনএন জানায়, ইরানি একটি সূত্র অনুযায়ী আরাঘচি ওমানের মাসকাট থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন। পাকিস্তানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।

সূত্রটি আরও জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত বিমান তেহরান থেকেও উড্ডয়ন করেছে এবং সেটি শিগগিরই নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com