শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

আইআরজিসির অভিযানে ২৪০ সন্দেহভাজন গ্রেফতার

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ইরানের কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে প্রায় ২৪০ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি কুর্দিস্তান প্রদেশে ১১ জনকে গ্রেফতার এবং একটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্যকে হত্যা করার দাবি করেছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে আরও প্রায় ৭০ জনকে গ্রেফতার করেছে আইআরজিসি।

অপরদিকে, কেরমানশাহ প্রদেশে  ১৫৫ জনকে গ্রেফতার করেছে আইআরজিসি। তাদের দাবি, তারা ‘বিপ্লব-বিরোধী গোষ্ঠীর’ সদস্য। গ্রেফতারকৃতদের মধ্যে চারজন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত গুপ্তচর বলে অভিযোগ করা হয়েছে।

তেহরানের পুলিশ জানিয়েছে, তারা এমন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যার বিরুদ্ধে ‘শত্রু নেটওয়ার্কগুলোর কাছে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু বা পয়েন্টগুলোর নথি’ সংগ্রহ ও শেয়ার করার অভিযোগ রয়েছে।

সূত্র : আল-আজিরা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com