বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত: সিএনএন প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে। বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই কার্যক্রম। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।

নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, এই বাছাই কার্যক্রম দুই দিনব্যাপী চলবে। আজ বুধবার দুপুর ২টা থেকে শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে পুনরায় কার্যক্রম চলবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এদিকে, বাছাই প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে প্রার্থী নিজে ছাড়াও তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে এই বাছাই কার্যক্রমকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com