ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্ট

দ্বিতীয় দফা আলোচনায় বসা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় মাসুজ পেজেশকিয়ান শেহবাজ শরিফকে জানান, তাদের ধারণা যুক্তরাষ্ট্র ‘কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা’ করবে। যেমনটা তারা আরও আগে করেছে।

এছাড়া যুদ্ধবিরতি ও আলোচনা চলার সময়ও যুক্তরাষ্ট্র গুণ্ডামিমূলক ও অযৌক্তিক আচরণ করছে বলে শেহবাজকে বলেন পেজেশকিয়ান। আর এ কারণেই তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের ওপর আবারও হামলা চালাবে। 

এরসঙ্গে মার্কিনিদের এসব আচরণ তাদের মধ্যে আরও সন্দেহ তৈরি করেছে যে, তারা আলোচনাকে এতটা গুরুত্ব দিচ্ছে না। এ টেলিআলাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়নি।

সূত্র : এপি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আপডেট সময় ১২:২২:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬