শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে শান্তিচুক্তি ইস্যুতে তেহরানকে ‘শেষ সুযোগ’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত চুক্তিতে সই না করলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ইরান যদি এই চুক্তি প্রত্যাখ্যান করে, তবে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে।

একই সঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার ২০১৫ সালের পারমাণবিক চুক্তির তীব্র সমালোচনা করেন। ট্রাম্প ওই চুক্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি হিসেবে উল্লেখ করে বলেন, সে সময় ইরানের কাছে নতিস্বীকার করা হয়েছিল। তিনি জানান, তিনি আর সেই ভুল করবেন না।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টেও একই ধরনের হুঁশিয়ারি দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

ট্রাম্প বলেন, এসব স্থাপনা খুব দ্রুত ধসে পড়বে এবং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তিনি আরও বলেন, গত কয়েক দশকে যা করা হয়নি, তা বাস্তবায়ন করাই তার জন্য সম্মানের বিষয় হবে।

মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ফক্স নিউজ

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com