শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

ইরানে যুদ্ধবিমান ভূপাতিতের খবরে কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ইরানে একটি সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি যুদ্ধকক্ষের আপডেট থেকে দূরে রাখা হয়েছিল বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, সহকারীরা মিনিটে মিনিটে আপডেট দেওয়ার বদলে গুরুত্বপূর্ণ সময়ে ট্রাম্পকে ব্রিফ করতেন, কারণ তারা মনে করেছিলেন তার অধৈর্যতা পরিস্থিতি সামাল দিতে সহায়ক হবে না।

প্রতিবেদন অনুযায়ী, একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়ে দুইজন বিমানসেনা নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর ট্রাম্প ঘণ্টার পর ঘণ্টা সহকারীদের সঙ্গে চিৎকার করেন।

তিনি বারবার বলেন, ইউরোপীয়রা কোনো সহায়তা করছে না।

 

এ সময় ট্রাম্প ইরানে ইসলামি বিপ্লবের প্রসঙ্গও তোলেন এবং সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের উদাহরণ দিয়ে বলেন, ওই ঘটনা নির্বাচনে তাদের পরাজয়ের কারণ হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানালেও বাস্তবতায় নানা লজিস্টিক চ্যালেঞ্জ ছিল, কারণ ১৯৭৯ সালের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে সরাসরি সামরিক অভিযান পরিচালনা করেনি।

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখলের সম্ভাব্য অভিযান নিয়েও ট্রাম্প আপত্তি জানান।

যদিও তাকে জানানো হয়েছিল যে অভিযান সফল হতে পারে, তবুও সম্ভাব্য হতাহতের ঝুঁকি উল্লেখ করে তিনি বলেন, ওরা সহজ লক্ষ্যবস্তু হয়ে যাবে।

সূত্র: দ্য মিডল ইস্ট আই

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com