বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ বগুড়া-৬ উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে বিএনপির বাদশা হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮৭ প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট বগুড়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা প্রথম অধিবেশনের ১২তম দিন সংসদের সকালের অধিবেশনে ১২টি বিল পাস শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই, ভোটগ্রহণ মনিটর শেষে সিইসি

যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করতে পাকিস্তানকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইরান যুদ্ধবিরতির জন্য ‘কাকুতি-মিনতি’ করছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার বলেছেন, ইরানের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হচ্ছে। কিন্তু নিয়ন্ত্রণহীন যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রই উল্টো মরিয়া হয়ে উঠেছিল। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করতে মিত্রদেশ পাকিস্তানকে চাপ দেয় দেশটি।

শেষ পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান আসিম মুনিরের নেতৃত্বে যুদ্ধবিরতির প্রচেষ্টা পূর্ণতা পায়। যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান তার শর্ত না মানলে তিনি দেশটির ‘পুরো সভ্যতা ধ্বংস করে দেবেন’।

এই বিষয়ে অবগত অন্তত পাঁচটি সূত্র ফিনান্সিয়াল টাইমসকে জানায়, তেলের দাম দ্রুত বেড়ে যাওয়া এবং ইরানি সরকারের স্থিতিশীলতায় বিস্মিত হন ট্রাম্প। তিনি গত ২১ মার্চ থেকে যুদ্ধবিরতির চেষ্টা করছিলেন। সেদিনই যুদ্ধের নিয়ন্ত্রণ হারানোর ‘প্রমাণ’ হিসেবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘ধ্বংস করার’ হুমকি দেন।

যুদ্ধবিরতির জন্য পাকিস্তানকে মধ্যস্থতার দায়িত্ব দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি প্রতিবেশী রাষ্ট্রের মাধ্যমে প্রস্তাবটি পৌঁছালে ইরান তা গ্রহণে বেশি আগ্রহী হবে। আর পাকিস্তান পুরো সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখায় তাদের গ্রহণযোগ্যতা বেশি হবে বলে ধারণা করেছিল ট্রাম্প প্রশাসন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আসিম মুনিরের আলাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রকাশ করেন। তবে পাকিস্তানের উদ্যোগ হিসেবে উপস্থাপিত এই ঘোষণায় তিনি ভুলবশত একটি শিরোনাম যুক্ত করেন, ‘ড্রাফট-পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক্স বার্তা’।

পরে অবশ্য বার্তার এই অংশটি বাদ দেওয়া হয়। তবে এতে নেটিজেনদের বুঝতে বাকি থাকে না যে, যুক্তরাষ্ট্রই আসলে বার্তাটি পাকিস্তানের মাধ্যমে প্রকাশ করিয়েছে।

সাধারণত, মার্কিন-ইরানি সংঘাতে এর আগে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, ওমানের মতো দেশগুলো মধ্যস্থতা করতো। তবে এবারের যুদ্ধে ইরান এই দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালানোয় মধ্যস্থতাকারী খুঁজে পাওয়া দুষ্কর হয়ে ওঠে। পরে তুরস্ক, মিসর এবং পাকিস্তানের কাঁধে সেই দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। এর মধ্যে পাকিস্তানই শেষ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে বড় ভূমিকা পালন করে। 

সূত্র: ফিনান্সিয়াল টাইমস

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com