বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা প্রথম অধিবেশনের ১২তম দিন সংসদের সকালের অধিবেশনে ১২টি বিল পাস শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই, ভোটগ্রহণ মনিটর শেষে সিইসি অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ভারত থেকে আসবে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলপথমন্ত্রী সব পড়লেন কিন্তু মূল আইনটাই পড়লেন না: হাসনাতকে আইনমন্ত্রী আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন : মন্ত্রী রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আজও ৪ শিশুর মৃত্যু

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

গাইবান্ধা প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে জ্বালানি তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রোল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের।

এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব আহত হয়। পরে স্থানীয়রা তাদের পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com