ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার Logo কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ Logo আপনার ভুল অভ্যাসগুলো নীরবে বাড়িয়ে দিচ্ছে কোলেস্টেরল Logo শিশু সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয়

লি‌বিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের

দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও লি‌বিয়ার ম‌ধ্যে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব দি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৬ এ‌প্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আব্দুল মুতালিব এস. এম. সুলিমান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাতে এ‌লে তিনি এই প্রস্তাব দেন।

প্রতিমন্ত্রী লিবিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশটি বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। তিনি বাংলাদেশ থেকে চিকিৎসাকর্মী নিয়োগের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে লিবিয়ায় অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য ধন্যবাদ জানান।

উভয় পক্ষ জ্বালানি, অবকাঠামো, ওষুধ শিল্প এবং জনশক্তি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। 

রাষ্ট্রদূত দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে লিবিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রতি অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় জোরদার এবং নিয়মিত উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত লিবিয়ার পক্ষ থেকে বাংলাদেশ ও প্রবাসীদের প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার

লি‌বিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের

আপডেট সময় ০৫:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬