সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌ‌দিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে এসেছে সংসদ অধিবেশনের ফাঁকে শহীদ পরিবার-আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হোয়াইট হাউজের কাছে রোববার ভোরের দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করছে মার্কিন সিক্রেট সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের ঠিক পরেই ওয়াশিংটন ডিসির লাফায়েট পার্কের আশেপাশের এলাকায় গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা সেখানে যান এবং প্রেসিডেন্টের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত পার্ক ও তার আশেপাশের এলাকায় তল্লাশি চালান।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, কোনো সন্দেহভাজনকে খুঁজে পাওয়া যায়নি এবং কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংস্থাটি এবং এর সহযোগীরা একটি গাড়ি এবং সন্দেহভাজন এক ব্যক্তির সন্ধান করছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ছিলেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, তদন্তের কারণে কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় সিক্রেট সার্ভিসের এক প্রতিনিধি বিবিসিকে নিশ্চিত করেছেন যে, তদন্ত অব্যাহত রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহে ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেটে না গিয়ে রাজধানীতেই থেকেছেন, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং বলেছেন, চলতি ট্রাম্প হোয়াইট হাউজ এবং ওভাল অফিসে অবিরাম কাজ করে চলেছেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com