ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচন Logo দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে পথচারীর ধাক্কায় নিহত ২ Logo দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি বার্তা সরকারের Logo এবার যুক্তরাষ্ট্রের এক রাজ্যকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা ইরানের Logo কারা মহাপরিদর্শককে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিল সরকার Logo কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান Logo ফের বন্ধ এক্সিলারেটের টার্মিনাল, বাড়তে পারে গ্যাস সংকট Logo রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে: সিইসি Logo অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তা বদলি Logo জরুরি ভিত্তিতে দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত

ইসরায়েলিদের জন্য ‘বড় উপহার’ ইরানের কিয়াম, এমাদ এবং কদর ক্ষেপণাস্ত্র

‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৮৯তম ধাপে ইসরায়েলের কেন্দ্রীয় এবং তেল আবিবের পূর্বাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভারী ও নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) এই হামলাকে ইসরায়েলি নাগরিকদের জন্য পেসাখ উৎসবের প্রাক্কালে সবচেয়ে ‘বড় উপহার’ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।

পেসাখ বা পাসওভার হলো ইহুদি ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। পাসওভার মূলত স্মরণ করে সেই ঐতিহাসিক ঘটনা, যখন নবী মূসা (আঃ)-এর নেতৃত্বে ইসরাইলিরা মিশরের দাসত্ব থেকে মুক্তি পায়।

এই হামলায় ব্যবহৃত হয়েছে কিয়াম, এমাদ এবং বহু ওয়ারহেডযুক্ত কদর ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুলতার সাথে আঘাত হানে।

আইআরজিসি দাবি করেছে, এই হামলায় রামাত গান, হলোন, পালমাচিম এবং বনেই ব্রাক পর্যন্ত বিস্তৃত এলাকায় আগুনের কুণ্ডলির সৃষ্টি হয়েছে।, ফলে ইসরায়েলি বাসিন্দারা নিরন্তর সাইরেনের বাজার শব্দের মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার সময় অনেক মানুষ রাস্তায় আটকা পড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করে এবং দীর্ঘ সময় ধরে বাঙ্কারে অবস্থান করতে বাধ্য হয়। এ পরিস্থিতিকে ইসরায়েলি নাগরিকদের জন্য পাসওভার উৎসবের ‘সবচেয়ে বড় উপহার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর দায় তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপিয়েছেন।

আইআরজিসি আরও জানায়, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অধিকৃত ভূখণ্ডে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে ধাপে ধাপে আরও শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হবে।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচন

ইসরায়েলিদের জন্য ‘বড় উপহার’ ইরানের কিয়াম, এমাদ এবং কদর ক্ষেপণাস্ত্র

আপডেট সময় ০৪:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬