ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

ঝিনাইদহে বাসচাপায় সাইকেল আরোহী নিহত, আহত ৫

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামে এক সাইকেল আরোহীর নিহত হয়েছে। এ ঘটনায় বাসের ৫ যাত্রী আহত হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওসার আলী বারবাজার এলাকার হাসিলবাগ গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সাইকেলচালক কাওসার আলীকে চাপা দিয়ে পাশের একটি খাবার হোটেলে গিয়ে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনার সময় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন এবং দুইজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

ঝিনাইদহে বাসচাপায় সাইকেল আরোহী নিহত, আহত ৫

আপডেট সময় ০৫:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬