ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রেম, ক্যানভাস ও মহাকাল: পিকাসোর জীবনের আলো-ছায়ায় ৯১ বছর Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর Logo দ্য ডিফিকাল্ট ব্রাইড: আইএফএফএসএ টরন্টো উৎসবে সেরা অভিনেত্রী জাইনীন Logo বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন, মিলিয়ে নিন ৮ লক্ষণ Logo ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সগ্নিক সেন Logo বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া! Logo আবু বকর যেন স্বপ্নের পুরুষ! পাকিস্তানি নাটকের প্রেমে মুগ্ধ নেটিজেনরা Logo ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম Logo খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি Logo রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক

আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) হোয়াইট হাউসে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ না করলে পুরো বিশ্বই ঝুঁকির মধ্যে পড়তো।

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যত দ্রুত সম্ভব, এ বিষয়ে ‘সিরিয়াস’ হওয়া ভালো। কারণ সময় শেষ হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না এবং তার পরিণতিও ভালো হবে না।

ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও ইরানের সামরিক বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করছি। তারা পরাজিত হয়েছে; তারা ফিরে আসার চেষ্টা করছে না। তাদের এখন একটি চুক্তি করার সুযোগ আছে, কিন্তু সেটা তাদের ওপর নির্ভর করছে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের (ইরান) ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মজুত ধ্বংস করছি, তাদের প্রতিরক্ষা শিল্পের ঘাঁটি ধ্বংস করছি। আমরা তাদের নৌবাহিনী, বিমান বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করেছি এবং তাদের ক্ষেপণাত্রের একটি বড় অংশ এবং ৯০ শতাংশ লঞ্চার ধ্বংস করেছি।’

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘সময়ের চেয়ে অনেক এগিয়ে’ আছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান চার থেকে ছয় সপ্তাহ টিকে থাকবে বলে ধারণা করা হয়েছিল।

গত শনিবার হরমুজ প্রণালি খোলার জন‍্য ৪৮ ঘন্টা সময় দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর গত সোমবার দুই দেশের আলোচনার কথা দাবি করেন ট্রাম্প এবং পাঁচ দিনের জন্য ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত করার ঘোষণা দেন তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রেম, ক্যানভাস ও মহাকাল: পিকাসোর জীবনের আলো-ছায়ায় ৯১ বছর

আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

আপডেট সময় ১০:০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬