ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত Logo ৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায় পৌঁছে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য Logo শিক্ষার্থীর ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী Logo নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ তিনজনের যাবজ্জীবন Logo ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় শুরু হয়েছে ‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন’ Logo কম বয়সী পুরুষের প্রেমে মজেছিলেন যেসব অভিনেত্রী Logo বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব Logo ‘পান মশলার বিজ্ঞাপন করি না’ মন্তব্যের পর ভাইরাল সানির মাদকের বিজ্ঞাপন Logo ন্যাড়া মাথায় মন্দিরে বলিউড অভিনেত্রী নয়নতারা, ভিডিও ভাইরাল

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ

সারাবিশ্বে অভিবাসী শ্রমিকদের শোষণ-বঞ্চনাসহ সব ধরনের বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা ও মানব মর্যাদা সমুন্নত রাখতে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মারক সভায় এ আহ্বান জানান। 

মঙ্গলবার (২৪ মার্চ) নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পররাষ্ট্রমন্ত্রী বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী সব আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরেন। তিনি বর্ণবাদ নির্মূলে দেশের অটুট অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

ড. খলিলুর রহমান তার বক্তব্যে রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্ণবাদ নির্মূলের লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো অনেক পিছিয়ে রয়েছে। বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ ও ন্যায়বিচার পাওয়ার সুযোগ কম থাকার বিষয়েও পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বারোপ করেন। তিনি জানান, এসব পরিস্থিতি জাতিসংঘের মূল আদর্শের পরিপন্থী। পররাষ্ট্রমন্ত্রী বৈষম্য ও অন্যায় প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের কথা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, দেশ মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্ভুক্তিমূলক সমাজ, শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।

ড. খলিলুর রহমান বর্ণবাদমুক্ত বিশ্ব গড়তে শিক্ষার প্রসার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধের ওপর জোর দেন। একই সঙ্গে বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ

আপডেট সময় ১২:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬