রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ সম্পন্ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তিনি বিভিন্ন সিটি করপোরেশনেরও খোঁজ-খবর নিয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসায় আছেন। সেখান থেকে তিনি সরকারি জরুরি কাজ সারছেন এবং কোথায় কী হচ্ছে তার খোঁজ-খবর নিচ্ছেন। 

অতিরিক্ত প্রেস সচিব বলেন, সারাদেশে খাল খনন কর্মসূচিগুলোর বর্তমান অবস্থা কী এবং কাজ ঠিকমতো চলছে কিনা, সে সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন। সংশ্লিষ্ট মন্ত্রীদেরসঙ্গে কথা বলে তদারকি কার্যক্রম সম্পর্কেও জানছেন তিনি।

আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী সিটি করপোরেশন এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এছাড়া ঈদযাত্রার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকেও সভাপতিত্ব করেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com