ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী Logo সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, আর তা নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম Logo ঢাকা থেকে দাম্মাম ফ্লাইট স্থগিত: ১৭ অক্টোবর পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা Logo আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo যে কোম্পানিতে চাকরি, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের Logo প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী Logo চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি Logo ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই Logo স্বস্তি দিতে গিয়েই অস্বস্তিতে সৌদি আরব?

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এমপি জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ জি এম ফজলুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা সম্পন্ন হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

জানাজার আগে মরহুমের ছেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন এবং তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্পিকার বলেন, জি এম ফজলুল হক ছিলেন একজন সৎ ও আদর্শবান মানুষ। দেশের সেবায় তিনি আজীবন নিজেকে উৎসর্গ করে গেছেন।

স্পিকার ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। উক্ত জানাজায় সংসদ সদস্য, সার্জেন্ট অ্যাট-আর্মস এবং সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জি এম ফজলুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জি এম ফজলুল হক ১৯৯৬ ও ২০০১ সালের (৭ম ও ৮ম) জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এমপি জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬