বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যাতায়াত ব্যবস্থায় সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছি : প্রতিমন্ত্রী হাবিব চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন, নিহত ২ ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও খাল খনন কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ নিহত ৭ যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

এবার জরুরি মজুত থেকে তেল ছাড়ল জাপান

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ইরান যদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় নিজেদের জরুরি মজুত থেকে তেল ছাড়তে শুরু করেছে জাপান। 

সোমবার দেশটির সরকারি গেজেটে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

দেশটির প্রধানমন্ত্রী সানা তাকাইচি গত সপ্তাহে ঘোষণা করেছিলেন, নিরাপত্তা ও সরবরাহ সংক্রান্ত উদ্বেগের কারণে তারা একপক্ষীয়ভাবে মজুত থেকে ৮ কোটি ব্যারেল তেল ছেড়ে দেবে।

এ সময় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সিও ঘোষণা করেছে, তারা বাজারে শিথিলতা আনতে রেকর্ড ৪০০ কোটি ব্যারেল তেলের ছাড় সমন্বয় করবে।

তবে তেলের দাম গত সপ্তাহে বারবার প্রতি ব্যারেল ১০০ ডলারে ওঠা-নামা করেছে, কারণ বাজারের মনে হচ্ছে হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি ব্যাহত অবস্থা চলতে পারে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকায় দাম আরও বাড়তে পারে।

জাপান সোমবার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশকে প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানালেও নৌবাহিনী মোতায়েনের কোনও পরিকল্পনা তাদের নেই।

এদিকে, বিশ্ববাজারে মূল ব্রেন্ট ক্রুডের দাম রবিবার প্রায় ৩ শতাংশ বেড়েছে এবং সোমবার সামান্য কমেছে। সোমবার সকাল ০৫:৪৫ জিএমটিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ১০৪ দশমিক ৮৫ ডলার, যা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

জাপান বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। দেশটির মোট জ্বালানির প্রায় ৮০ শতাংশই বিদেশ থেকে আসে। এছাড়া জাপানের তেলের মজুদ এতটুকু যে দেশটির অভ্যন্তরীণ চাহিদা ২৫৪ দিন পূরণ করা সম্ভব।

সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com