ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ Logo সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা Logo সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ Logo মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির Logo ম্যানসিটি ম্যাচের আগে বড় জয় পিএসজির, শীর্ষে মোনাকো Logo স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ-হত্যার দিনও মাদকাসক্ত ছিলেন সুমন Logo মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ Logo মাটির কাজ শেষে রং-তুলির টান, প্রাণ পাচ্ছে প্রতিমা Logo নারায়ণগঞ্জে পৃথক ৩ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৬ Logo সৌদি আরবে হুথিদের হামলা: বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল

সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করেছেন নবনিযুক্ত স্পিকার ও ডেপুটি স্পিকার।

শনিবার (১৪ মার্চ) সকালে সংসদ ভবনের অভ্যন্তরীণ গোলাপ বাগানে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি আম গাছের চারা রোপণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার পরপরই সংসদ প্রাঙ্গণে আরও একটি আম গাছের চারা রোপণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সব শহীদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানের আগে স্পিকার তার সরকারি বাসভবন (বাংলো) পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও অতিরিক্ত সচিবরা, সার্জেন্ট অ্যাট আর্মস, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

আপডেট সময় ০২:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬