ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি তদারকি করতে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় কোনো রকম প্রটোকল ছাড়াই আকস্মিক সফর করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বুধবার (১১ মার্চ) সকাল ৯টায় সিঙ্গাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিনি এই আকস্মিক পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় দেখা যায়, সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য দপ্তরের প্রায় সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দপ্তরে যথাসময়ে উপস্থিত ছিলেন। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। 

উপস্থিত কর্মকর্তারা জানান, তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ টিম স্পিরিট নিয়ে কাজ করছেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬