ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউলের গুম-খুনের মামলার যুক্তিতর্ক Logo বাসি খাবার ও নকল পণ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা Logo সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির Logo টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে রিমান্ডে চায় পুলিশ Logo এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল Logo হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি Logo গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ দেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ‘এখানে’ বলতে পুরো বিচারব্যবস্থা বুঝিয়েছি, ট্রাইব্যুনাল নয় : ফুয়াদ Logo নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার Logo মাসুদ-মোজাফফরের তদন্ত প্রতিবেদন ২৪ জানুয়ারি

বাড্ডায় খেলার সময় দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় দেওয়ালে চাপা পড়ে আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশা মনির বাবা ইকবাল বলেন, সকাল সাড়ে ১১টার দিকে বাড্ডার উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের রাস্তার পাশে খেলার সময় একটি বাসার দেওয়াল ভেঙে চাপা পড়ে আমার মেয়েসহ নুসরাত আক্তার। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে দ্রুত উদ্ধার করে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার ইয়াফেদি এলাকায় ও নুসরাতের বাবার নাম শরীফ মিয়া। বর্তমানে উত্তরা পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের ৮ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউলের গুম-খুনের মামলার যুক্তিতর্ক

বাড্ডায় খেলার সময় দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৩:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬