ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে রিমান্ডে চায় পুলিশ Logo এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল Logo হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি Logo গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ দেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ‘এখানে’ বলতে পুরো বিচারব্যবস্থা বুঝিয়েছি, ট্রাইব্যুনাল নয় : ফুয়াদ Logo নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার Logo মাসুদ-মোজাফফরের তদন্ত প্রতিবেদন ২৪ জানুয়ারি Logo পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু

১৬ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করবে ইসি ও ইউএনডিপি

আগামী ১৬ মার্চ যৌথ অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ লক্ষ্যে ইসির কার্যালয়, দপ্তর ও প্রকল্পের সব কর্মকর্তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে। এরইমধ্যে এই সংক্রান্ত চিঠি ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ইউএনডিপি, বাংলাদেশ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের যৌথ অংশগ্রহণে আগামী ১৬ মার্চ বেলা ১১টায় নির্বাচন ভবনের বেজমেন্ট অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইসির কার্যালয়/দপ্তর/প্রকল্পের সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হলো।

এতে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে। আগামী ১৬ মার্চের এই অনুষ্ঠানে নারী অধিকার এবং নির্বাচন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ও গুরুত্ব নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে রিমান্ডে চায় পুলিশ

১৬ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করবে ইসি ও ইউএনডিপি

আপডেট সময় ১২:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬