ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সখ করে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল তৌফিজের Logo প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন Logo বাংলাদেশ-ভারত বাণিজ্যকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে আলোচনা প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী Logo চীনের বাজার বাংলাদেশের রেশম শিল্পের জন্য সম্ভাবনাময় একটি ক্ষেত্র : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে : ত্রাণমন্ত্রী Logo গোপালগঞ্জে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ Logo ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার Logo মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত Logo বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড Logo কোটচাঁদপুরে ১৫ আগস্ট উপলক্ষে ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গী আলমগীর হোসেন রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়ার পর ওই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল প্রশ্ন তুলেছে যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনে থাকা বিএসএফের নজর এড়িয়ে ওই দুই অভিযুক্ত ভারতে কী করে প্রবেশ করল?

তবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অভিযোগ করেছে যে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের দুষ্কৃতীদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বিবিসি বাংলাকে বলেন, হাদির হত্যাকাণ্ডে দুই অভিযুক্ত ভারতে প্রবেশ করেছেন মেঘালয় সীমান্ত দিয়ে, যেখানে বিজেপির শরিক সরকার ক্ষমতায় আছে। ‘অমিত শাহ ব্যর্থ হয়েছেন আমাদের সীমান্ত রক্ষা করতে। অবশেষে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেফতার করেছে দুই অভিযুক্তকে,’ বলছিলেন অরূপ চক্রবর্তী।

তিনি অভিযোগ করেন যে, মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পথে আসে আসাম এবং ত্রিপুরা। ‘দুই রাজ্যেই ক্ষমতায় আছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার। দুই রাজ্যের পুলিশ আর অমিত শাহর বিএসএফের চোখে ধুলো দিয়ে দুষ্কৃতীরা দেশে ঘুরে বেড়াচ্ছে,’ জানিয়েছেন অরূপ চক্রবর্তী।

তবে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করছেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের দুষ্কৃতীদের জন্য একটা ‘নিরাপদ আশ্রয়’ হয়ে উঠেছে।

তার কথায়, ‘শুধু হাদি হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত তারা নয়, বিভিন্ন সময়ে বাংলাদেশের বা অন্যান্য দেশের অপরাধীরা যারা পালিয়ে এসেছেন, তাদের জন্য পশ্চিমবঙ্গ একটি সেফ হ্যাভেনে পরিণত হয়েছে… পশ্চিমবঙ্গে প্রায় ৪০০ কিমির মতো পোরাস বর্ডার… সুপ্রিম কোর্টের নির্দেশের পরে (রাজ্যের তরফে) যেভাবে জমিগুলো দেওয়া হয়েছে, বিএসএফ সেটাতে সন্তুষ্ট নয়।’

সূত্র: বিবিসি বাংলা

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

সখ করে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল তৌফিজের

হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি

আপডেট সময় ০৮:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬