ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল Logo হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি Logo গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ দেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ‘এখানে’ বলতে পুরো বিচারব্যবস্থা বুঝিয়েছি, ট্রাইব্যুনাল নয় : ফুয়াদ Logo নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার Logo মাসুদ-মোজাফফরের তদন্ত প্রতিবেদন ২৪ জানুয়ারি Logo পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু Logo দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

১৮ হাজার প্রবাসীর এনআইডি প্রস্তুত, পাঠানো হয়েছে বিদেশে

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের আওতায় ১৮ হাজার ৮৬৫ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ১৮ হাজার ৮৫৩টি এনআইডি কার্ড এরইমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (০৯ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে গত ৩ মার্চ পর্যন্ত হালনাগাদ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৪টি দেশের মোট ২৪টি স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি ও দুবাই), সৌদি আরব (রিয়াদ ও জেদ্দা), কুয়েত (কুয়েত সিটি), কাতার (দোহা), ওমান (মাস্কাট)।

ইউরোপের মধ্যে রয়েছে যুক্তরাজ্য (লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম), ইতালি (রোম ও মিলান)। এশিয়া ও ওশেনিয়ার মধ্যে রয়েছে মালয়েশিয়া (কুয়ালালামপুর), জাপান (টোকিও), অস্ট্রেলিয়া (ক্যানবেরা ও সিডনি), মালদ্বীপ (মালে)। আমেরিকার যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লসঅ্যাঞ্জেলেস), কানাডা (অটোয়া ও টরন্টো) ও দক্ষিণ আফ্রিকা (প্রিটোরিয়া)।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের পক্ষ থেকে এখন পর্যন্ত মোট ৮২ হাজার ৯৭৬ জন ভোটার হওয়ার আবেদন করেছেন। এর মধ্যে অনুমোদিত আবেদন ৩৯ হাজার ৭টি, বাতিল করা আবেদন ১৮ হাজার ৪৫৪টি, তদন্তাধীন ৩ হাজার ৬৬টি। প্রিন্টের অপেক্ষায় ৫ হাজার ৩৯৮টি।

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে, যার সংখ্যা ২৩ হাজার ৭৬টি। এর মধ্যে ৯ হাজার ১০ জনের এনআইডি এরইমধ্যে প্রিন্ট করা হয়েছে। আবেদনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য; দেশটিতে ১৫ হাজার ৩৪৯টি আবেদনের বিপরীতে ৪ হাজার ২৪৪টি এনআইডি প্রিন্ট করে দূতাবাসে পাঠানো হয়েছে। অন্যদিকে, সবচেয়ে কম আবেদন জমা পড়েছে দক্ষিণ আফ্রিকায়, ১১৫টি। তবে ওই দেশটিতে এখন পর্যন্ত কোনো এনআইডি প্রিন্ট করা সম্ভব হয়নি।

নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণে এবং এনআইডি সংক্রান্ত ভোগান্তি কমাতে এই কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল

১৮ হাজার প্রবাসীর এনআইডি প্রস্তুত, পাঠানো হয়েছে বিদেশে

আপডেট সময় ০৫:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬