ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ডিএমপিতে বড় রদবদল: ৭ এডিসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে এক অফিস আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, জনস্বার্থে এবং প্রশাসনিক কাজের গতিশীলতা নিশ্চিত করতে এই কর্মকর্তাদের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, এই বদলি সংক্রান্ত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট বিভাগগুলোতে কাজের সমন্বয় ও শৃঙ্খলা বজায় রাখতেই এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

ডিএমপিতে বড় রদবদল: ৭ এডিসিকে বদলি

আপডেট সময় ০২:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬