ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo “শৃঙ্খলায় জিরো টলারেন্স: অপরাধ দমনে প্রধানমন্ত্রীর কড়া বার্তা” Logo গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo দেশীয় প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি তৈরি করছে ইরান Logo খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo নেতানিয়াহু ‘এক মিনিটও’ ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট Logo শীতের আগেই ধুলায় ধূসর ঢাকা, ভোগান্তিতে নগরবাসী Logo আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন Logo শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতির আবেদন: আজ গুরুত্বপূর্ণ আইনি শুনানি Logo অস্থিরতা কাটছে না: ১২১ তৈরি পোশাক কারখানায় উৎপাদন স্থগিত, বিজিএমইএ’র উদ্বেগ Logo বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা

বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাসের নির্দেশনা

বাহরাইনে চলমান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৫ মার্চ ) মানামা থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বর্তমান পরিস্থিতিতে আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার দৃশ্য, বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা, সামরিক অভিযান, সামরিক ঘাঁটি, সামরিক যানবাহন চলাচলের বা এ ধরনের স্থাপনার কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

এছাড়া এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা লাইভ সম্প্রচার না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

দূতাবাস আরও জানায়, বাহরাইনের আইন অনুযায়ী এ ধরনের ভিডিও বা ছবি ধারণ ও প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এ ধরনের কর্মকাণ্ড আইনগত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিসহ বাহরাইনে অবস্থানরত সবাইকে দেশটির আইন মেনে চলার এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

“শৃঙ্খলায় জিরো টলারেন্স: অপরাধ দমনে প্রধানমন্ত্রীর কড়া বার্তা”

বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাসের নির্দেশনা

আপডেট সময় ১০:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬