সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জিএমপিতে ১৭ পরিদর্শক রদবদল

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) একযোগে ১৭ জন পরিদর্শক (নিরস্ত্র) কর্মকর্তার রদবদল করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক ও তদন্ত বিভাগে এই রদবদল করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়ন কার্যকর করা হয়। আদেশে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন কার্যক্রম জোরদার ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতেই এ রদবদল।

আদেশ অনুযায়ী, মো. ওয়াহিদুজ্জামান গাছা থানার ওসি, মো. ইফতেখার হোসেন কোনাবাড়ী থানার ওসি এবং মোহাম্মদ আরিফুর রহমান টঙ্গী পশ্চিম থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

 

অন্যদিকে ডিবি (উত্তর) বিভাগে মো. শাহীন খান, মুহাম্মদ মনিরুজ্জামানকে পদায়ন করা হয়েছে। ডিবি (দক্ষিণ) বিভাগে দায়িত্ব পেয়েছেন দেব দুলাল দে। এছাড়া খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে ইন্সপেক্টর (মিডিয়া) করা হয়েছে।

তদন্ত শাখায়ও এসেছে বড় পরিবর্তন। গাছা থানায় তদন্ত পরিদর্শক হিসেবে মো. আব্দুল আউয়াল সরদার, টঙ্গী পূর্বে মো. জিল্লুর রহমান, কাশিমপুরে তারিকুল ইসলাম এবং পুবাইলে মো. আবু বকর সিদ্দিক দায়িত্ব পেয়েছেন। টঙ্গী পশ্চিমে তদন্ত পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে ইমানুর রহমানকে।

এছাড়া ফরিদ আহম্মেদকে ইন্সপেক্টর (ক্রাইম অ্যান্ড অপস), শাহ ফরিদ আহমেদকে ইন্সপেক্টর (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট), শহিদুল ইসলামকে ট্রাফিক (উত্তর) এবং মীর মো. শাহ আলমকে ট্রাফিক (দক্ষিণ) বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিবি ও তদন্ত শাখায় দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দ্রুত মামলা নিষ্পত্তি, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই পদায়ন।

অফিস আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদান এবং পূর্বের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com