ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আইয়ুব আলী আর নেই

চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আইয়ুব আলী (৫৮) মারা গেছেন। 

গতকাল সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

মঙ্গলবার বাদ জোহর চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ইমতিয়াম মল্ল জামে মসজিদে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। 

সাংবাদিক নেতা আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

সংশ্লিষ্টরা জানান, সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপনকারী মো. আইয়ুব আলী দীর্ঘদিন প্রেস ক্লাব ও সিইউজের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

সাংবাদিক আইয়ুব আলী আর নেই

আপডেট সময় ০৫:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬