ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী: এতো দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী? Logo ১৩ কোটির সম্পদ ও হাজার কোটির লেনদেনে সাবেক এমপি রিমনের বিরুদ্ধে চার্জশিট Logo ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ Logo শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা যেতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo চট্টগ্রামে পাঁচ ব্র্যান্ডের নকল মোটরযন্ত্রাংশ তৈরি, জরিমানা লাখ টাকা Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ Logo বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ Logo কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক Logo বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট Logo ইতিহাস গড়তে চলেছেন পাকিস্তানি বৈমানিক, চীনা মহাকাশযানে পাড়ি দিচ্ছেন মহাশূন্যে

সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের

সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর দেশটি এখন পুরোপুরি ‘প্রতিরক্ষা কৌশলে’ মনোযোগ দিচ্ছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা কূটনীতির পথে চলার দাবি জানিয়েছিল, কিন্তু ‘ইরানের যুক্তির সামনে নত হয়ে সামরিক পথ গ্রহণ করেছে’, তাদের ওপর ‘চিরস্থায়ী লজ্জা’ নেমে আসবে।

আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, তেহরান নিজেকে ‘মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ বলে মনে করে। তিনি বলেন, ‘ইহুদিবাদী শাসন কোনো বিদ্বেষমূলক কাজ থেকে বিরত থাকে না। আমার আরব বন্ধুদের বলছি, সতর্কভাবে ভাবুন। তারা যুদ্ধের পরিধি বাড়াতে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং অন্য দেশে অপরাধ সংঘটনে দ্বিধা করে না।’

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বাঘাই বলেন, ‘বর্তমানে একমাত্র শক্তি যা অশুভের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তা হলো ইরান।’

সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী: এতো দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী?

সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের

আপডেট সময় ০৫:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬