ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮ Logo মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার Logo কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড : স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিক নিহত Logo ১৫ আগস্টের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৫২, ভাটারা থানার মামলায় রিমান্ডে ১৫ Logo দীর্ঘ ৯ মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন ইমরান খান Logo স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি Logo শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি Logo ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বেঁচে ফেরা ৩ বাংলাদেশি Logo নির্বাচনের আগে দিন দিন সমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু Logo থানা থেকে লুট হওয়া পিস্তল কোমরে নিয়ে ঘুরছিলেন ছোট নিশান, অবশেষে গ্রেপ্তার

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯

ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রোববার দুপুরে জেরুজালেমের কাছে বেইত শেমেশ শহরের একটি আবাসিক এলাকায় সরাসরি আঘাত হানে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে একটি সিনাগগ (ইহুদিদের উপাসনালয়) ধ্বংস হয়ে যায় এবং একটি বোমা আশ্রয়কেন্দ্র ও আশেপাশের বহু বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয় এবং তারা আরও ২৮ জনকে হাসপাতালে নিয়ে যায়, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। কিছুক্ষণ পরে তাদের মধ্য থেকে এক ব্যক্তির মৃত্যু হয়।

এমডিএ জানিয়েছে, অন্যান্য আহতদের মধ্যে তিনজন মাঝারি আঘাত পেয়েছেন এবং বাকিরা মাইনর ইনজুরি বা স্বল্প আঘাত পেয়েছেন।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রোববার দুপুর ২টার ঠিক আগে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, ক্ষেপণাস্ত্রটি আটকাতে ব্যর্থতার বিষয়টি ইসরায়েলি বিমান বাহিনী তদন্ত করছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বাংলা৭১নিউজ/এএস

Tag :

হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯

আপডেট সময় ১০:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬