ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ Logo কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক Logo বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট Logo ইতিহাস গড়তে চলেছেন পাকিস্তানি বৈমানিক, চীনা মহাকাশযানে পাড়ি দিচ্ছেন মহাশূন্যে Logo ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের Logo অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা Logo জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন Logo নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব Logo দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৭০ কারখানা ছুটি Logo গ্যাস-কনডেনসেট বিক্রিতে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা

বেঁচে আছেন আয়াতুল্লাহ আলি খামেনি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে খামেনি নিহত হওয়ার প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যতদূর জানি সর্বোচ্চ নেতা এখনও বেঁচে আছেন’।

হামলায় দুজন কমান্ডার নিহত হয়েছেন বলে স্বীকার করে আরাগচি আরও বলেছেন, ‘আমরা সম্ভবত এক বা দুইজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি কোনো বড় সমস্যা নয়। উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সবকিছু ভালো আছে।’

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি সম্ভবত নিহত হয়েছেন বলে মূল্যায়ন করছে ইসরায়েলের কর্মকর্তারা। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির শিগগিরই ভাষণ দেওয়ার কথা রয়েছে। যদি তা সম্প্রচারিত হয়, তবে সেটি আগেই ধারণ করা হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে চ্যানেলটি।

ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কান জানিয়েছে, খামেনির সঙ্গে ইরানি কর্মকর্তাদের কোনো যোগাযোগ নেই এবং তার বর্তমান অবস্থা অজানা।

এরআগে মার্কিন সংবাদমাধ্যমে স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তবে প্রাসাদ ধ্বংস হয়ে গেলেও আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর দিয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে একযোগে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এই যুদ্ধের জেরে আতঙ্ক এবং উৎকণ্ঠ গোটা বিশ্বজুড়ে।

সূত্র: বিবিসি, রয়টার্স

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ

বেঁচে আছেন আয়াতুল্লাহ আলি খামেনি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬