ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮ Logo মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার Logo কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড : স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিক নিহত Logo ১৫ আগস্টের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৫২, ভাটারা থানার মামলায় রিমান্ডে ১৫ Logo দীর্ঘ ৯ মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন ইমরান খান Logo স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি Logo শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি Logo ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বেঁচে ফেরা ৩ বাংলাদেশি Logo নির্বাচনের আগে দিন দিন সমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু Logo থানা থেকে লুট হওয়া পিস্তল কোমরে নিয়ে ঘুরছিলেন ছোট নিশান, অবশেষে গ্রেপ্তার

হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান

ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা আঘাত হানছে তেহরান—এ অবস্থায় তেল পরিবহনের অত্যন্ত গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে, ‘হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’

তেল রফতানির জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালী। এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রফতানির পথ। এখান দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত। সরু এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে।

এক কর্মকর্তা বলেছেন, ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি। তবে ইরান দীর্ঘ সময় ধরে বলে আসছে যদি তাদের ওপর কোনও ধরনের হামলা হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা করেছে ইরান। হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮

হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান

আপডেট সময় ১২:৩৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬