ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

সম্রাটের অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় আজ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার রায় আজ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ছয় নম্বর বিশেষ জজ মো. জাকারিয়া হোসেনের আদালতে এ রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। আদালতের বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

গত ৯ ফেব্রুয়ারি এ মামলায় দুদকের আইনজীবী নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন ঠিক করেন বিচারক। তবে আসামি সম্রাট পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি।

আদালত সূত্র জানায়, ২ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। অভিযোগপত্র উল্লেখ করা ২১ জন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। মামলায় তাঁর বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

গত বছরের ১৭ জুলাই সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ গঠনের সময় আসামি উপস্থিত না থাকায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে এ মামলায় ২০২২ সালের ২২ আগস্ট সম্রাট জামিনে মুক্ত হন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

সম্রাটের অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় আজ

আপডেট সময় ১১:৫৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬