ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাগারের সামনে মেয়ে ও আইনজীবী Logo বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭ Logo নাগরিক সেবা নিশ্চিতে ডিএসসিসির সমন্বিত অভিযান Logo নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মৃত্যুদণ্ড Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ভারত। সবশেষ পরামর্শে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ইরানে থাকা ভারতের নাগরিকদের ‘বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো পরিবহন ব্যবস্থায় ইরান ত্যাগ করতে’ বলা হয়েছে।

এই নির্দেশনা ইরানে অবস্থানরত শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকসহ সবার জন্য প্রযোজ্য। দূতাবাসের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ জানুয়ারি ২০২৬ তারিখের পরামর্শ পুনর্ব্যক্ত করা হচ্ছে যে, ইরানে অবস্থানরত সব ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, বিক্ষোভ বা প্রতিবাদসমূহের এলাকা এড়িয়ে চলতে হবে, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে এবং যেকোনো পরিস্থিতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যমে নজর রাখতে হবে।

ইরানে থাকা ভারতীয়দের পাসপোর্ট, পরিচয়পত্রসহ ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত নথিপত্র সবসময় হাতের কাছে রাখার পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনে সহায়তার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্র : এনডিটিভি

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ

আপডেট সময় ০৩:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬