ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করতে চাই : প্রধানমন্ত্রী Logo ‘২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ Logo সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী Logo অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান কোনও আকস্মিক ঘটনা নয়: জাহেদ উর রহমান Logo লবণের ন্যায্যমূল্য নিশ্চিত ও স্বল্পসুদে ঋণ সম্প্রসারণে সরকারের নানা উদ্যোগ: শিল্পমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৪ Logo গুজব প্রতিরোধে ‘বাংলাফ্যাক্ট’ সক্রিয়ভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল Logo শেয়ারবাজার স্থিতিশীলতায় ১৭ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে

রাজধানীতে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট এলাকা ও লালবাগে পৃথক ঘটনায় দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। 

শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে ঘটনা দুটি ঘটেছে। 

মৃতরা হলেন, নিউমার্কেট এলাকায় খাদিজা আক্তার (২৩) ও লালাবাগে চুন্নু সর্দার (৫০)। 

ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সুত্রধর জানান, শনিবার রাতে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে অত্র থানাধীন এলিফ্যান্ট রোড তাজউদ্দীন টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় খাদিজা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি জানান, দাম্পত্য কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

ওই বাসার গৃহকর্ত্রী শাহনাজ বলেন, সেখানে বেশ কয়েক মাস যাবৎ স্বামী সাকিনকে নিয়ে সাবলেট থাকতেন খাদিজা। যেদিন স্বামী থাকতেন না, সেই সময় জেরিন নামে এক বান্ধবী খাদিজার সঙ্গে থাকতেন। খাদিজা চাকরি করতেন। তার সংসারের খরচ তার বাবাই বহন করতেন। তার স্বামী এখনো পড়াশোনা করতেন বলে শুনেছিলাম।

গত রাতে তার বান্ধবী ফোন করে বলেন, খাদিজা ফোন ধরছে না। পরে গিয়ে খাদিজাকে ডাকাডাকি করি। কিন্তু রুমও খুলছিল না। পরে তার স্বামী ও বাবাকে সংবাদ দেই। পুলিশকে ট্রিপল নাইনে সংবাদ দেওয়া হয়। এরপর দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 

খাদিজা চাঁদপুরের কচুয়া উপজেলার মহাদেবপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। 

অন্যদিকে, আজ সকাল ১০টার দিকে লালবাগ থানার শহিদ নগর ২ নম্বর গলির বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চুন্নু সর্দার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন। 

তিনি বরিশাল মুলাদি উপজেলার বাইলাতলী গ্রামের মৃত আলালউদ্দিনের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

পরিবারের বরাত দিয়ে লালবাগ থানার উপপরিদর্শক এসআই নাজমুল হোসেন বলেন, চুন্নু ঢাকায় একটি জুতার কারখানায় কাজ করতেন। তিনি শহিদ নগরের ওই বাসায় সাবলেট থাকতেন। 

তিনি বলেন, চুন্নু আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকে। পরিবার পরিচালনা, আর্থিক সমস্যা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন চুন্নু।
হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া, তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করতে চাই : প্রধানমন্ত্রী

রাজধানীতে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬