ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে লেগুনা-মিনিবাসের সংঘর্ষ, প্রাণ গেল ২ চাকরিজীবীর

যাত্রাবাড়ীর জুরাইনে লেগুনা ও বাহাদুর শাহ মিনিবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— আজিজুল ইসলাম (৫৮) সাইফুল ইসলাম (৫৫)। প্রথমে গুরুতর আহত অবস্থায় দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

নিহত আজিজুল গেণ্ডারিয়া, ৩৩/১২, সতীশ সরকার রোডে বাসা। সালাম মৃধার ছেলে। তিনি একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করতেন।

নিহত সাইফুল ইসলাম গেণ্ডারিয়ার বিআইটি রোডের পাশে থাকতেন। তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে লেগুনা-মিনিবাসের সংঘর্ষ, প্রাণ গেল ২ চাকরিজীবীর

আপডেট সময় ০১:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬