ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাগারের সামনে মেয়ে ও আইনজীবী Logo বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭ Logo নাগরিক সেবা নিশ্চিতে ডিএসসিসির সমন্বিত অভিযান Logo নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মৃত্যুদণ্ড Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় লেবাননে নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। লেবাননের সরকারি বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এক প্রতিবেদনে এনএনএ জানিয়েছে, শুক্রবার পূর্ব লেবাননের বেকা উপত্যকা ও রিয়াক শহরে বিমান অভিযান পরিচালনা করেছে ইসরায়েরের বিমানবাহিনী। এই দুই অভিযানে নিহত হয়েছেন ১২ জন এবং আহত হয়েছেন ৩০ জন। আহতদের সবাইকে চিকিৎসার আওতায় আনা হয়েছে এবং আরও নিহত আছে কি না তা জানতে অনুসন্ধান শুরু হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এক বিবৃতিতে অভিযানের সত্যতা স্বীকার করেছে। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, বেকা উপত্যকা ও রিয়াক শহরের সুনির্দিষ্ট কিছু স্থাপনায় হামলা করা হয়েছে। এই স্থাপনাগুলো সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করত।

বিমান অভিযান পরিচালনার কয়েক ঘণ্টা আগে লেবাননে ফিলিস্তিনি শরণার্থীদের সবচেয়ে বড় শিবির এইন এল-হিলওয়েহ- তে ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ২ জন। আইডিএফের বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, এইন এল-হিলওয়েহ শরণার্থী শিবিরি হামাসের গোপন কমান্ড সেন্টার ছিল। গোয়েন্দাসূত্রে এমন তথ্য জানার পরই সেখানে অভিযান চালানো হয়েছে।

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকার গোষ্ঠী হামাস-কে নির্মূলের অংশ হিসেবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর এক বছরেরও বেশি সময় ধরে বিমান ও স্থল অভিযানের পর ২০২৫ সালের নভেম্বরে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল।

তবে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। জাতিসংঘের তথ্য অনুসারে, নভেম্বর থেকে এ পর্যন্ত লেবাননে স্থল ও আকাশপথে ১০ হাজার বারেরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এসব হামলয় নিহত হয়েছেন কমপক্ষে ১০৮ জন। তাদের মধ্যে ১৬ জন শিশু এবং ২১ জন নারী আছেন।

সূত্র : আলজাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

আপডেট সময় ০৩:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬