ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী হয়েই ভারত সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান

দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেই ভারত সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান। তাকে এ আমন্ত্রণ জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শপথ গ্রহণের পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওম বিড়লা। এসময় তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

তিনি জানান, ভারতের স্পিকার তারেক রহমানকে সেদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং উভয় নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দেন ওম বিড়লা।

এছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৮:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬