রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রথম কর্মদিবসেই ব্যস্ততম দিন পার করতে যাচ্ছেন তারেক রহমান।

আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি তার দাপ্তরিক কার্যক্রমের সূচনা করবেন। একই দিন বিকেলে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি প্রথমবারের মতো সচিবালয়ে বৈঠকে বসবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল আক্ষরিক অর্থেই বিশ্বনেতাদের এক মিলনমেলা। চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্কসহ অন্তত ১৩টি দেশের শীর্ষ প্রতিনিধিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ তিন বাহিনীর প্রধান এবং কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ। কয়েক হাজার দেশি-বিদেশি অতিথির উপস্থিতিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এক উৎসবমুখর রূপ ধারণ করেছিল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। জোটের শরিকদের নিয়ে তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২টি। দীর্ঘ কয়েক দশকের ঐতিহ্য ভেঙে বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে শপথ অনুষ্ঠান আয়োজন ছিল এবারের অন্যতম বড় চমক। 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com