ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা হলে যে দোয়া পড়বেন Logo নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন রূপকথার রাজকন্যা জয়া Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে Logo ৪০ বছর বয়সেও সেনাবাহিনীতে আবেদনের সুযোগ Logo হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী Logo বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কয়েক দিনের মধ্যে কাটবে গ্যাস সংকট: অর্থ উপদেষ্টা Logo বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর অনুরোধ ত্রিবেদীর Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: নৌমন্ত্রী

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

সামগ্রিকভাবে এগিয়ে থাকলেও নিজ কেন্দ্রে হেরে গেলেন ঢাকা-১৫ আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমান।

মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কেন্দ্রটিতে জামায়াত আমির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ১৪৭ জন।

এর আগে ঢাকা-১৫ আসনের ১৭টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়। যার প্রতিটিতেই জয় পেয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। কেন্দ্রগুলোতে মোট ১০,০৪৬ ভোট পেয়েছেন তিনি।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা হলে যে দোয়া পড়বেন

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

আপডেট সময় ০৮:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬