ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদে স্পেসএক্স রকেটের ধাক্কায় তৈরি বিশাল গর্তের ছবি প্রকাশ করল নাসা Logo এ বছরেই কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প Logo আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর Logo রিয়ালের পরিচয় পর্বে মরিনহো বললেন, ‘আমি তোমাদেরই একজন’ Logo কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য Logo রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা Logo ইউক্রেনে দ্রুত নির্বাচনের দাবি বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভের Logo ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের Logo ৯৯৯-এ দুর্ঘটনার অভিযোগের পরই বাসযাত্রীদের ওপর হামলা, আহত ৪ Logo ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

পাকিস্তানে মার্কিন নাগরিকদের ওপর সর্তকর্তা জারি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এই হামলার পর আমেরিকান নাগরিকদের জন্য একটি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস পাকিস্তানে ভ্রমণকারী বা বসবাসকারী নাগরিকদের উচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং বিশাল জনসমাগম এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা এবং পরিস্থিতি সম্পর্কে আপডেটের জন্য স্থানীয় মিডিয়ার ওপর নিবিড় নজর রাখার পরামর্শ দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাজধানীর কাছে খাদিজাতুল কুবরা ইমামবারগাহ মসজিদ চত্বরে জুম্মার নামাজের সময় এক ব্যক্তি প্রথমে গুলি চালায় ও পরে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারীসহ ৩১ জন নিহত এবং ১৭০ জনেরও বেশি মানুষ আহত হন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে হামলার একদিন পর ইসলামিক স্টেট (আইএস) টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। যা ২০০৮ সালের ম্যারিয়ট হোটেল বোমা হামলার পর ইসলামাবাদে সবচেয়ে ভয়াবহ ঘটনা।

পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীদের একজন সম্প্রীতি আফগানিস্তান ভ্রমণ করেছিলেন। ইসলামাবাদ এবং উত্তর-পশ্চিম পাকিস্তানে রাতভর অভিযানের সময় বোমা হামলাকারীর আত্মীয়স্বজনসহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সূত্র: গাল্ফ নিউজ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

চাঁদে স্পেসএক্স রকেটের ধাক্কায় তৈরি বিশাল গর্তের ছবি প্রকাশ করল নাসা

পাকিস্তানে মার্কিন নাগরিকদের ওপর সর্তকর্তা জারি

আপডেট সময় ০৫:৪১:১১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬