ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদে স্পেসএক্স রকেটের ধাক্কায় তৈরি বিশাল গর্তের ছবি প্রকাশ করল নাসা Logo এ বছরেই কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প Logo আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর Logo রিয়ালের পরিচয় পর্বে মরিনহো বললেন, ‘আমি তোমাদেরই একজন’ Logo কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য Logo রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা Logo ইউক্রেনে দ্রুত নির্বাচনের দাবি বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভের Logo ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের Logo ৯৯৯-এ দুর্ঘটনার অভিযোগের পরই বাসযাত্রীদের ওপর হামলা, আহত ৪ Logo ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

কাশ্মীর একদিন পাকিস্তানেরই অংশ হবে, শাহবাজের হুংকার

কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরের বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। 

‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে মুজাফফরাবাদে আয়োজিত ওই অধিবেশনে তিনি বলেন, পাকিস্তানি জনগণ ও নেতৃত্বের পক্ষ থেকে তিনি কাশ্মীরের ভাইদের প্রতি সংহতি জানাতে এসেছেন। প্রধানমন্ত্রী শরিফ স্পষ্ট করে বলেন, কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান হলো সেখানকার জনগণের ইচ্ছা অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা।

চলতি বছরের এই কর্মসূচিতে শাহবাজ শরিফ ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া চার দিনের সংক্ষিপ্ত যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন। তিনি দাবি করেন, ওই সংঘাতের পর কাশ্মীর ইস্যুটি কূটনৈতিকভাবে পুনঃরায় বিশ্বমঞ্চে শক্তিশালী হয়ে উঠেছে। ভারত বর্তমানে প্রক্সির মাধ্যমে সন্ত্রাসবাদ উসকে দিচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, পাকিস্তান শান্তি চায় তবে তা অবশ্যই সাম্য ও ন্যায়বিচারের ভিত্তিতে হতে হবে। ভাষণে তিনি ফিলিস্তিন পরিস্থিতির সঙ্গে কাশ্মীরের তুলনা করেন এবং বোরহান ওয়ানি ও সৈয়দ আলী জিলানির মতো নেতাদের নাম স্মরণ করেন। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর উদ্ধৃতি দিয়ে তিনি কাশ্মীরকে পাকিস্তানের ‘গলাধমনী’ হিসেবে অভিহিত করেন।

এদিকে পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব কাশ্মীরের জনগণের প্রতি তাদের অকুতোভয় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আলাদা বার্তায় রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ফিল্ড মার্শাল আসিম মুনির মুজাফফরাবাদের ঘাঁটি পরিদর্শনকালে বলেন, যেকোনো ধরনের আগ্রাসনের তাৎক্ষণিক ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

চাঁদে স্পেসএক্স রকেটের ধাক্কায় তৈরি বিশাল গর্তের ছবি প্রকাশ করল নাসা

কাশ্মীর একদিন পাকিস্তানেরই অংশ হবে, শাহবাজের হুংকার

আপডেট সময় ০৫:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬