শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিবকে ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপি মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন,‌ আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করে। কেউ আমাদের ভোট কেড়ে নিতে চাইলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। হামলা-মামলা করে নির্বাচন ঠেকানো যাবে না।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগের সামনে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, “শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ভণ্ডুলের কথা বলছেন। ভারতীয় আধিপত্যবাদী মনোভাব মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের বিচারকার্যে ভারত যেন বাধা না দেয়।”

 নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সরকারি কর্মকর্তা কর্মচারীদের জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা ইসির বিধি বহির্ভূত কাজ। ইসি লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে পারছে না। তারা এক দলের প্রতি বধির আর অন্ধ। গণভোটে হ্যাঁ দিয়ে পুরান বন্দোবস্তকে বিদায় দেওয়ার আহ্বান জানাই।”

এনসিপির এই মূখ্য সমন্বয়ক বলেন, “মির্জা আব্বাস রাজউকের ফ্ল্যাট বিতরণ করেছিল। নির্বাচিত হলে এরকম দুর্নীতির বরপুত্র যারা আছে ও তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা‌ হবে।”

তিনি বলেন, “ঢাকা মেডিকেল আসলে কোনো মেডিকেল না। এখানে একটা ভূতুড়ে অবস্থা করে রাখা হয়েছে। আমরা ঢামেক আধুনিকায়ন করবো।”

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com