ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুজব প্রতিরোধে ‘বাংলাফ্যাক্ট’ সক্রিয়ভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল Logo শেয়ারবাজার স্থিতিশীলতায় ১৭ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে Logo জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ Logo বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও Logo প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান Logo সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রুম ভাড়া মওকুফ Logo হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫ Logo রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ শিক্ষার্থী নিহত

ঢাকা সফরে মার্কিন শীর্ষ সামরিক চিকিৎসা কর্মকর্তা ড্যারিন কক্স

বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে চিকিৎসা খাতে অংশীদারিত্ব জোরদার করতে পাঁচ দিনের ঢাকা সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ই. ড্যারিন কক্স। 

১৮ জানুয়ারি শুরু হওয়া তার এই সফর আজ (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সামরিক চিকিৎসা খাতে বিশেষজ্ঞ বিনিময় ও যৌথ মহড়ার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে মেজর জেনারেল কক্সের এই সফরের তথ্য নিশ্চিত করেছেন।

ড্যারিন কক্স বর্তমানে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের অধীন ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ডের কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিবৃতিতে জানানো হয়, এই আয়োজন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও আর্মি প্যাসিফিকের পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অংশীদারদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যকে সমর্থন করে। সফরের অংশ হিসেবে ড্যারিন কক্স ঢাকায় উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি সিলেটের জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেন।

পরিদর্শন ও আলোচনার মাধ্যমে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ বিনিময় এবং যৌথ মহড়ার একটি শক্ত ভিত্তি স্থাপিত হয়েছে। 

সংশ্লিষ্টরা মনে করছেন, মেজর জেনারেল কক্সের এই সফর বাংলাদেশে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চলমান অঙ্গীকারেরই প্রতিফলন।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

গুজব প্রতিরোধে ‘বাংলাফ্যাক্ট’ সক্রিয়ভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী

ঢাকা সফরে মার্কিন শীর্ষ সামরিক চিকিৎসা কর্মকর্তা ড্যারিন কক্স

আপডেট সময় ০৫:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬