ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার Logo ব্যালন ডি’অরের দৌড়ে ৩ জনকে বেছে নিলেন ডেম্বেলে

পুঁজিবাজারের সমস্যা শুনে সমাধানের আশ্বাস: তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পুঁজিবাজারের আংশীজনরা। বৈঠকে পুঁজিবাজারের সমস্যাগুলো সম্পর্কে তারেক রহমানকে অভিহিত করেন তারা। পরে তিনি ভবিষ্যতে দেশ ও পুঁজিবাজারের স্বার্থে বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

বুধবার (২১ জানুয়ারি) তারেক রহমানের গুলশান অফিসে দুই স্টক এক্সচেঞ্জ-ডিএসই ও সিএসই এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন ও রিচার্ড ডি’ রোজারিও, ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম, বিএমবিএ সেক্রেটারি সুমিত পোদ্দারসহ ডিএসই-সিএসই-ডিবিএ, ও বিএমবিএর নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, পুঁজিবাজারের অংশীজনরা বাজারের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। তারেক রহমান সব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপি ক্ষমতায় এলে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

এ বিষয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, বিএনপির চেয়ারম্যান তাদের প্রতিটি সমস্যার কথা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুনেছেন। তিনি তাদের আশ্বস্ত করেছেন যে, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে শেয়ারবাজারের কাঠামোগত সংস্কার এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মূলত দেশের আর্থিক খাতের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে শেয়ারবাজারকে আধুনিক ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোই ছিল এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস

পুঁজিবাজারের সমস্যা শুনে সমাধানের আশ্বাস: তারেক রহমানের

আপডেট সময় ০৬:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬