ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি Logo গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় Logo নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ Logo নামাজ পড়ে মহাসড়কে হাঁটছিলেন, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের Logo গোপালগঞ্জ জেলার নবাগত এসপি প্রত্যুষ কুমার মজুমদারের দায়িত্ব গ্রহণ Logo বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নে বাংলাদেশে নতুন সুযোগ তৈরি হবে: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

প্রাণ গ্রুপের সহায়তায় পথশিশু ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

শীতকালে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। দেশের বিভিন্ন অঞ্চলে কম্বল বিতরণের মাধ্যমে তাদের জন্য একটু উষ্ণতা ও স্বস্তি পৌঁছে দিচ্ছে তারা।

এরই অংশ হিসেবে প্রাণ গ্রুপের সহায়তায় কারিতাস ঢাকা অঞ্চলের আলোকিত শিশু প্রকল্প ২০০ জন সুবিধাবঞ্চিত পথশিশু ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর মিরপুরে দারুসসালাম থানার সামনে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা জেলা অফিসের মঞ্চে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কম্বল পেয়ে অনেক খুশি শিশু ও তাদের মায়েরা। তারা প্রাণ গ্রুপ ও কারিতাসের জন্য দোয়া এবং তাদের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিও, বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, দারুস সালাম থানার ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রায়হান ও এএসআই হাসান।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

প্রাণ গ্রুপের সহায়তায় পথশিশু ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

আপডেট সময় ০৬:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬