ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি Logo গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় Logo নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ Logo নামাজ পড়ে মহাসড়কে হাঁটছিলেন, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের Logo গোপালগঞ্জ জেলার নবাগত এসপি প্রত্যুষ কুমার মজুমদারের দায়িত্ব গ্রহণ Logo বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নে বাংলাদেশে নতুন সুযোগ তৈরি হবে: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

৪০ রানের লক্ষ্য দিয়ে জয়, ভাঙল ২৩২ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড

করাচিতে প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে রেকর্ড গড়া এক অবিশ্বাস্য ম্যাচে ২৩২ বছরের পুরোনো নজির ভেঙে দিয়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রেসিডেন্টস ট্রফির ম্যাচে মাত্র ৪০ রানের লক্ষ্য রক্ষা করে সুই নর্দার্ন (এসএনজিপিএল)-কে দুই রানে হারিয়েছে পিটিভি, যা প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন সফল রান ডিফেন্সের নতুন রেকর্ড।

এর আগে এত ছোট লক্ষ্য কখনোই রক্ষা করা যায়নি। আগের রেকর্ডটি ছিল ১৭৯৪ সালের- লর্ডস ওল্ড গ্রাউন্ডে এমসিসির বিপক্ষে ওল্ডফিল্ড ৪১ রান রক্ষা করে ছয় রানে জিতেছিল।

করাচিতে ৪০ রান তাড়ায় নামা এসএনজিপিএলকে ৩৭ রানে অলআউট করে দেয় পিটিভি। ঐতিহাসিক এই জয়ে মূল ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার আলি উসমান। চলতি কায়েদে-আজম ট্রফির শীর্ষ উইকেটশিকারি উসমান ম্যাচে ৯ রানে নেন ৬ উইকেট। অপর চারটি উইকেট নেন পেসার আমাদ বাট।

চলতি প্রেসিডেন্টস ট্রফিতে কম রান ও দ্রুত শেষ হওয়া ম্যাচ নিয়মিত দৃশ্য হলেও, এই ম্যাচের প্রথম দুই ইনিংস ছিল তুলনামূলক স্বাভাবিক। প্রথম ইনিংসে পিটিভি অলআউট হয় ১৬৬ রানে। জবাবে এসএনজিপিএল ২৩৮ রান তুলে নেয় ৭২ রানের লিড।

করাচির উইকেট দ্রুত ভেঙে পড়ায় দ্বিতীয় ইনিংসে পিটিভি ১১১ রানে গুটিয়ে গেলে ম্যাচ কার্যত এসএনজিপিএলের হাতেই চলে গেছে বলে মনে হচ্ছিল। তবে শেষ ইনিংসে নাটকীয় বোলিংয়ে অসম্ভবকে সম্ভব করে তোলে পিটিভি, আর ক্রিকেট ইতিহাসে নাম লেখায় এক অভূতপূর্ব রেকর্ডের।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

৪০ রানের লক্ষ্য দিয়ে জয়, ভাঙল ২৩২ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড

আপডেট সময় ১১:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬