ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি Logo গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় Logo নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ Logo নামাজ পড়ে মহাসড়কে হাঁটছিলেন, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের Logo গোপালগঞ্জ জেলার নবাগত এসপি প্রত্যুষ কুমার মজুমদারের দায়িত্ব গ্রহণ Logo বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নে বাংলাদেশে নতুন সুযোগ তৈরি হবে: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

শুক্রবার একক সংবাদ সম্মেলন ডাকল ইসলামী আন্দোলন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা নিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলন করা হয়েছে। তবে এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না।

অন্যদিকে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে একই বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, নির্বাচনি সমঝোতা বিষয়ে দলটির অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন হয়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা উপস্থিত ছিলেন না। জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, দলটি নিজেদের মধ্যে আরও বোঝাপড়া করছেন। পরে সিদ্ধান্ত জানাবেন।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

শুক্রবার একক সংবাদ সম্মেলন ডাকল ইসলামী আন্দোলন

আপডেট সময় ১০:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬